গোয়ালন্দে পদ্মায় ধরা দুটি বড় ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি
- Update Time : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৩৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় আকৃতির ইলিশ মাছ উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ১০ হাজার ৪০০ টাকায়। সোমবার (৫ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন এলাকার জেলে কবির হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
মাছ দুটি বিক্রির জন্য কবির হালদার দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে গেলে সেখানে নিলামের আয়োজন করা হয়। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ২ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছ দুটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
নিলামের সময় আড়তে ভিড় করেন উৎসুক জনতা ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা। পদ্মার এমন বড় সাইজের ইলিশ ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।
ক্রেতা সম্রাট শাহজাহান শেখ বলেন, “পদ্মার এই সাইজের ইলিশ বহুদিন পর এসেছে। মাছ দুটি খুবই তাজা ও বড় হওয়ায় আমি ভালো দাম দিয়ে কিনেছি।”
স্থানীয় জেলেরা জানিয়েছেন, সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশ দেখা গেলেও তা খুবই কম পরিমাণে ধরা পড়ছে, যার ফলে বাজারে বড় ইলিশের দামও বেড়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































