গোয়ালন্দে নৌকা প্রার্থী কাজী কেরামত আলীর গণসংযোগ
- Update Time : ০৭:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১০৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজী কেরামত আলী এমপি।
বুধবার বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত গোয়ালন্দ বাজারসহ উপজেলার বিভিন্ন বিশাল শোডাউনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মনোনীন নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলী এমপি নেতা কর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালান। এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাধারন সম্পাদকা সফিকুল ইসলাম সুজ্জল প্রমুখ।
অপর দিকে, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতীর নেতৃত্বে গোয়ালন্দ পৌর এলাকায় নৌকা প্রার্থীর লিফেলেট বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































