গোয়ালন্দে নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার –
- Update Time : ১১:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ রতœা খাতুন ও বিপ্লব বেপারী নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় পলাতক ৩ আসামীকে গ্রেপ্তার করেছ পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোয়ালন্দঘাট থানার অফিসার ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (৪ ফেব্রুয়ারী) রাত পৌনে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকায় বিপ্লবের বাড়ীর উঠানের উপর থেকে মাদক ব্যবসায়ী রতœা খাতুন (৫০), স্বামী- মোঃ রুবেল মন্ডল, সাং-ভবানীপুর, থানা ও জেলা- রাজবাড়ী, এপি সাং-দৌলতদিয়া বাজার এলাকা (বিপ্লব এর বাড়ীর ভাড়াটিয়া) ও বিপ্লব বেপারী (৪৫), পিতা- মৃত-রশিদ বেপারী, সাং-দৌলতদিয়া বাজার এলাকা, উভয় থানা- গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদ্বয়কে সর্বমোট ৬০ (ষাট) পিচ ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৪, তারিখ-০৪/০২/২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)রুজু করা হয়।
অপরদিকে সিআর মামলা নং-৫৮৪/১৯ এর সাজাপ্রাপ্ত আসামী বাবু শেখ, জিআর মামলা নং-২১২/১৫ এর পরোয়ানাভুক্ত আসামী রতন ঘোষ, গোয়ালন্দঘাট থানার মামলা নং-২৬(১)২২ এর আসামী জাকির শেখ (৩০) দেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































