গোয়ালন্দে নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা –
- Update Time : ১০:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ৭৩ Time View
রুবেলুর রহমান/ নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ী ফেরার পথে রাজবাড়ী গোয়ালন্দের ছোটভাকলায় খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রোববার (২০ মার্চ) এশার নামাজের পর ইউনিয়নের ভাগলপুর চর মৌকুড়ীর খানকা শরীফ এলাকায় এ ঘটনা ঘটেছে।
খলিল শেখ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর মাইটকুড়া গ্রামের হাচেন শেখের ছেলে। এবং সে পেশায় একজন কৃষক।
নিহতের জামাই ফরহাদ সরদার জানায়, তার শশুর খলিল শেখ তার নিজ বাড়ী থেকে একুট দুরের মসজিদে এশার নামাজ অাদায় করতে যান। রাত ৮টার দিকে স্থানীয় সাব্বির নামের এক কিশোর ওই এলাকার কলাবাগানের পাশ দিয়ে যাবার সময় তার শশুরকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখেন তার শশুরের গলা কাটা অবস্থায় পড়ে রয়েছেন। তার শশুর নরম ও সাদাসিধে মানুষ ছিলেন। তার সাথে কারও শত্রুতাও ছিল না।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও কিছু নিশ্চিত হতে পারেন নাই। তবে ঘটনার কারণ ও ঘটনার সাথে জরিতদের সনাক্ত করে অাইনের অাওতায় অানবেন। সে বিষয়ে পুলিশ তৎপরতা শুরু করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































