গোয়ালন্দে নদী ভাঙ্গন কবলিতদের পাশে ছাত্রলীগ –
- Update Time : ০৭:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৯২ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দের দৌলতদিয়ায় নদী ভাঙ্গন কবলিত অসহায় পরিবারগুলোর পাশে দাড়িয়েছে ছাত্রলীগের একদল নিবেদিতপ্রাণ নেতা-কর্মী।
তারা অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি ভেঙ্গে নিরাপদ স্হানে সরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করছে। বিষয়টি নানা মহলে বেশ প্রশংসিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল হতে দৌলতদিয়া লঞ্চ ও ১ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ভাঙন শুরু হয়।ভাঙনে মূহুর্তের মধ্যে ৫ টি পরিবারের বসতঘর নদীতে বিলীন হয়ে যায়।এ সময় এলাকাবাসীর মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে। দূর্গতদের কান্নাকাটিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
এদিকে ভাঙনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে চারদিকে উৎসুক জনতা সেখানে এসে ভিড় জমাতে থাকে। তবে তাদের বেশিরভাগই ছিল দর্শনার্থী।একই ভাবে ভাঙ্গনের খবরে নদী পাড়ে ছুটে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙ্গন কবলিতদের সহায়তায় সরাসরি যুক্ত হনগোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শামীম রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন লিমন,সহ সভাপতি আবির হোসেন আকির,ছাত্রলীগ কর্মী জীবন,মামুন,রিয়াজুল,সজিব,সুমন,সোহাগ,মোয়াজ্জেম, রিশাদসহ ছাত্রলীগের একদল কর্মী।
এ প্রসঙ্গে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন লিমন বলেন,ভাঙনের খবর পেয়ে আমরা নদীর পাড়ে ছুটে যাই।সেখানে গিয়ে যে সকল পরিবারের লোকবল কম বা একেবারেই কেউ নেই তাদেরকে আমরা নিরাপদ স্হানে ঘরবাড়ি সরিয়ে নিতে সহযোগিতা করি।গত দুইদিন ধরে আমরা এ সহযোগিতা দিয়ে যাচ্ছি।
এ বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক শফিকুল ইসলাম শামীম বলেন, নদী ভাঙ্গন কবলিতদের সাহায্যার্থে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ঝাপিয়ে পড়েছে তা খুবই প্রশংসার দাবিদার। দূর্যোগে-দুঃসময়ে মানুষের পাশে দাড়ানো এটাই ছাত্রলীগের অতীত ঐতিহ্য। আমি নদী ভাঙ্গন কবলিতদের পাশে দাড়ানো ছাত্রলীগ নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































