গোয়ালন্দে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১৯২ পরিবারের মাঝে চেক বিতরণ –
- Update Time : ০৯:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ৫২ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ২০২০-‘২১ অর্থ বছরে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো ১৯২ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা হল রুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি বরাদ্দকৃত ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত দুই বছরে এ উপজেলায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৭১৬ টি পরিবারের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরমধ্যে প্রথমধাপে বৃহস্পতিবার ১৯২ পরিবারকে এ সহায়তা দেয়া হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, জেলা পরিষদ সদস্য মো. ইউনুছ মোল্লা, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান, ২০২০-‘২১ অর্থবছরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৭১৬ টি পরিবারের পুনর্বাসনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়। এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়নে ৫০৫ টি এবং দেবগ্রাম ইউনিয়নে ২১১ টি পরিবার রয়েছে। এদের মধ্যে প্রথমধাপে ১৯২ টি পরিবারের অনুকূলে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। অবশিষ্টদের সহায়তার বরাদ্দও দ্রুত পাওয়া যাবে বলে আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এ সহায়তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































