গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন –
- Update Time : ০৫:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৩ তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৯টি ষ্টল দেয়া হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এতে পৃষ্ঠাপোষকতা করছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমূখ।
মঙ্গলবার দুপুরে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সমাপনী হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































