গোয়ালন্দে জাটকা আহরণের দায়ে ৪ জেলের ২০ হাজার টাকা জরিমানা –
- Update Time : ১০:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাটকা রক্ষা কর্মসূচির অাওতায় রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা অাহরণের দায়ে ৪ জন জেলেকে অাটকের পর ২০ হাজার টাকা জরিমানা অাদায় করেছেন ভ্রাম্যমান অাদালত।
গত বুধবার (১৯ জানুয়ারী) সন্ধ্যার পর গোয়ালন্দের পদ্মা নদীর অংশ থেকে অভিযান চালিয়ে তাদেরকে অাটক করা হয়। সেই সঙ্গে ১০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পড়ে ভ্রাম্যমান অাদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেক জেলেকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ, নৌ-পুলিশসহ সঙ্গীয় ফোর্স।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, জাটকা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযান অব্যাহত থাববে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































