গোয়ালন্দে করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ –
- Update Time : ০৭:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ৭৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা রোগীসহ যে কোন রোগীর জরুরি মুহুর্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে সামাজিক সংগঠন সংযোগ Connecting People এর সার্বিক সহযোগীতায় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে প্রাথমিকভাবে ৫ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে অবস্থিত গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্টিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সী, ব্লাড ডোনার ক্লাবের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সংযোগ এর প্রতিনিধি মোঃ হাসিবুল হাসান প্রমূখ। এ প্রসঙ্গে ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, করোনা আক্রান্ত দরিদ্র রোগীর জরুরী মুহুর্তে বিনামূল্যে এ অক্সিজেন সেবা দেয়া হবে।
সামর্থ্যবানদের বেলায় এক সপ্তাহের জন্য খরচ বাবদ দুই হাজার টাকা চার্জ নেয়া হবে। ডাঃ আসিফ মাহমুদ বলেন, উপজেলা পর্যায়ে বেসরকারিভাবে এ ধরনের মহতি উদ্যোগ বিরল ঘটনা। আমি র জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































