গোয়ালন্দে এইচআইভি এইডস ও যৌনরোগ প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত
- Update Time : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ৭৪ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এইচআইভি এইডস ও যৌনরোগ প্রতিরোধে বার্ষিক কার্যক্রমের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে এ ওয়ার্কশপের আয়োজন করে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র। এতে সহায়তা করে ফ্রান্সের দাতা সংস্থা চির সাপোর্ট কমিটি।
সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বার্ষিক প্রতিবেদন উপস্হাপন করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
সভায় দৌলতদিয়া যৌনপল্লীসহ অত্র এলাকায় এইচআইভি এইডস ও যৌনরোগ প্রতিরোধে গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্ত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনীন নাহার নীরা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস,মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, পায়াক্ট বাংলাদেশ এর দৌলতদিয়া শাখার ম্যানেজার মজিবর রহমান জুয়েল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা , শেখ রাজীব, সাবেক সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































