গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আ:লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা –
- Update Time : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা এলাকায় পদ্মা নদীর ক্যানাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্হানীয় আওয়ামী লীগ নেতা মিনু সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মিনু দেবগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মো. সোহরাব সরদার।
গত সোমবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। স্হানীয়রা জানান, মিনু সরদারের স্ত্রী শাহনাজ আক্তার দেবগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য। সরকারি দল এবং স্ত্রীর প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে অত্র এলাকায় অবৈধভাবে নদী ও ক্যানাল হতে বালু উত্তোলন করে বিভিন্ন স্হানে বিক্রি করে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষয়ক্ষতির বহু অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, এ উপজেলায় কাউকেই অবৈধভাবে ড্রেজিং ব্যবহার করে কোন মাটি বা বালি বিক্রি করতে দেয়া হবে না। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে। ছবি সংযুক্তঃ গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা এলাকায় ক্যানালে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদীন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করেছিলেন স্হানীয় আওয়ামী লীগ নেতা মিনু সরকার। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































