গোয়ালন্দের ৩২ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
- Update Time : ১১:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
২০২৩-২০২৪ অর্থ বছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি’র লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ৩২ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বকনা বাছুর গুলো বিতরণ করা হয়।
সে সময় কাজী কেরামত আলী বলেন, গোয়ালন্দ দক্ষিণবঙ্গের গেটওয়ে। এই সড়ক দিয়ে অনেক লোক যাতায়াত করে। যে কারণে গোয়ালন্দ উপজেলা পরিষদকে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন করতে হবে। সে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এক সময় আমরা ‘ইলিশ’ বলতে পদ্মার ইলিশকেই বুঝতাম। এখন পদ্মা নদীতে চর পরে গেছে। পদ্মা নদীতে ইলিশ এখন আর তেমন ধরা পরে না। মা ইলিশ যখন ধরার কথা নিষেধ করা হয়, তখন জেলেরা কিন্তু কথা শোনেনা। সরকার থেকে চাউল ও গাভী দেয়া হচ্ছে, তারপরও গভীর রাতে উঠে জেলেরা নদীতে জাল ফেলছে। এটা ঠিক নয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে ও রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব এর সঞ্চালনায় বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, সাবেক মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর সুবর্ণা ফেরদৌস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিল মো. নাসিরউদ্দিন রনি, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছু মন্ডল, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মৃধাসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































