গোয়ালন্দের ২৩ যুবক ও যুব মহিলা পেলো ১১ লক্ষ টাকা ঋণ –
- Update Time : ০৬:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার ২৩ জন যুবক ও যুব মহিলাকে যুব ঋনের ১১ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বেলা ১২ টায় এ চেকগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান,গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি মোঃ আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি বলেন, যুব সমাজকে সঠিক পথে রেখে তাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে সরকার দেশে অনেক বাস্তবমুখি কর্মসূচি বাস্তবায়ন করছে।যুবদের ঋন দেয়া তেমনই একটি কর্মসূচি। আমাদের যুবক -যুবতীরা আজকের এই ঋনের টাকা সঠিকভাবে ব্যাবহার করে নিজেরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে বলে আমি আশা করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































