গোয়ালন্দের পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত, বাবা ও বড়ভাই আহত –
- Update Time : ০৩:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১০২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামের এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা নুরু শেখ (৫০) ও বড় ভাই কবির শেখ (২১)।তাদের বাড়ি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামানিকের পাড়ায়।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পদ্মা নদীর চর কর্ণেশনা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হতাহতরা নৌকাযোগে নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরছিল। হঠাৎ চারদিক মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টি নামতে শুরু করে । এর এক পর্যায়ে তাদের নৌকার উপর বজ্রপাত হলে বাদশা শেখ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা ও বড় ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আব্দুল গাফফার।
তিনি মুঠোফোনে যুগান্তরকে জানান,বজ্রপাতের পর আহত অবস্হায় নুরু শেখ ও তার ছেলে কবির অতিকষ্টে নৌকা চালিয়ে তীরে আসেন।পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। আহত দুইজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































