গোয়ালন্দের দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- Update Time : ১১:২১:০০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬১ Time View

সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চৌধুরী মাহবুবুর হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের শীতার্তদের মাঝে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী কম্বল বিতরণ করেন ।
রবিবার বিকালে কাটাখালী চৌধুরী মাহবুবুর হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ব্যাক্তিগত উদ্যোগে আট শত শীতার্তদের এই কম্বল বিতরণ করে।
রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদ সদস্য ইউনুস মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, ছোটভাকলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































