গোয়ালন্দের দুইটি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন ঘোষনা করলেন প্রধানমন্ত্রী –
- Update Time : ০৮:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারা দেশের ৫০৫ টি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেছেন। সকালে গনভবন হতে তিনি এ ভবনগুলোর উদ্বোধন ঘোষনা করেন। এরমধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ও দেবগ্রাম ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।
উজানচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী চৌধুরী বলেন, আগে আমরা জরাজীর্ণ অফিসে কাজ করতাম।জনগনকে ভালোমানের সেবা দেয়া কষ্টকর হতো।অফিসের সুরক্ষাও বিঘ্নিত হতো।নতুন ভবন হওয়াতে এলাকার জনগনসহ আমরা সবাই খুব খুশি।
গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মোঃ বজলুল রহমান জানান, উজানচর ইউনিয়ন ভূমি অফিসটি এলজিইডি এবং দেবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসটি রাজবাড়ী গণপূর্ত বিভাগ বাস্তবায়ন করে।আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সুন্দরভাবে ভবন দুটোর কাজ করেছি।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতিতে জনগনকে দ্রুততম সময়ে আধুনিক ভূমি সেবা দেয়ার ক্ষেত্রে নতুন ভূমি অফিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































