গণপরিবহন বন্ধ তবুও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট জনসমুদ্র!-
- Update Time : ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানুষ চলচলে বাধা নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলও স্বাভাবিক। ব্যক্তিগত গাড়ি চলছে। যদিও গনপরিবহন বন্ধ। তারপরও দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরি ঘাটে ঘরমুখি মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। সকাল থেকেই ছিলো যাত্রীদের ভীড়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপও বেড়েছে। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নি কাউকে বরং গাদাগাদি করে ফেরিতে উঠা নামা করছে।
শনিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে ঘরমুখি মাষের ভীড় রয়েছে। গনপরিবহন বন্ধ থাকায় ভাড়ায় চালিত প্রাইভেটকার, মাক্রোবাস, অটো, টেম্পু, রিক্সা, ভ্যান ও মটরসাইকেল একমাত্র গৌন্তব্যস্থানে যাওয়ার সম্ভব। এতে ৪/৫ গুন বেশি টাকা ব্যয় করতে হচ্ছে যাত্রীদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১২টি ছোট বড় ফেরি চলাচল করছে। এসময় পন্যবাহী ট্রাক ও মাক্রোবাস, প্রাইভেট ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করা হচ্ছে। পারাপার হচ্ছে হাজার হাজার যাত্রী।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































