খেলনায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে স্পৃর্শে স্কুল ছাত্রের মৃত্যু-
- Update Time : ১০:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
- / ৫৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে খেলনায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃর্শে আকাশ শেখ (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আকাশ শেখ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের আবুল কালাম শেখের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে হয়।
বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক অটল কুমার সাহা বলেন, সকাল সাড়ে ১১টার দিকে আকাশ শেখ তার খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃর্শ হলে দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেয়। আকাশকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার এ মর্মান্বিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. স্বপন কুমার বলেন, স্কুল ছাত্র আকাশকে দুপুর ১২ টার দিকে হাসপাতালে আনে। হাসপাতালে আনার আগেই মারা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































