খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের বার্ষিক আয়োজন-
- Update Time : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মিস্টার নুডুসের সৌজন্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক , রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, প্রান কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানাজার আব্দুল হালিম প্রমূখ।
এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পড়ে বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত অতিথিসহ শিক্ষার্থীদের প্রানের রেডি নুডুলস দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়










































































































