খানখানাপুর যৌন হয়রানী প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় খানখানাপুর ইউনিয়ন পরিষ্কার পরিচ্চন্নতা অভিযান ও যৌন হয়রানী প্রতিরোধ কেন্দ্রিয় কমিটির সমন্বয় সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
খানখানাপুর ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সভাপতি ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার ফয়েজুল হক কল্লোলের পরিচালনায় সভায় কমিটির সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের মেম্বর বাবু নব কুমার দত্ত উপস্থিত সকলের উদ্দেশ্যে আগামীর
করনীয় সম্পর্কে আলোচনায় বলেন যে আমাদের মার্চ/১৯ মাসের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করা দরকার, এই কমিটির সকল সদস্যের সাংগঠনিক তথ্য এলাকার মোড়ে মোড়ে টাঙিয়ে রাখা দরকার। সভায় উপস্থিত কমিটির সহ সভাপতি মোঃ নাজিমদ্দিন মোল্লা বলেন, যে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনা করতে হলে খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করা দরকার। উপস্থিত সদস্য আব্দুস সাত্তার বলেন যে ওয়ার্ড পর্যায়ে আমরা যে কমিটি করব তার আইনগত কাঠামা কি হবে সে বিষয়ে আলোচনা হওয়া দরকার। সভায় এই বিষয় সম্পর্কে সকলের দৃষ্টি আকর্শন করে কর্মসূচির প্রোগ্রাম অফিসার বলেন যে আমরা আগামী মার্চ মাস থেকে নিয়মিত বৈঠকের মাধ্যমে ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করে কার্যক্রমকে এগিয়ে নিবো। তিনি বলেন যে আগামী বৃহঃপতি বার বেলা ১১টায় খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহন করা হোক। তিনি আরো বলেন যে ওয়ার্ড পর্যায়ে যে কমিটি হবে শুধু মাত্র যৌন হয়রানী প্রতিরোধ কমিটিগঠিত হবে। এই কমিটির সদস্য সংখ্যা হবে ৭জন।
সভায় আর কোন আলোচনা না থাকায় অবশেষে সকলকে ধন্যবাদ দিয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল সভা সমাপ্ত ঘোষনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































