খানখানাপুর থেকে ৯শত পিস ইয়াবাসহ রাজবাড়ী শহরের ধুন্চির পরশ গ্রেপ্তার –
- Update Time : ০৯:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুরে পৃথক অভিযানে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ১ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ইয়াবাসহ জেলা শহরের ধুনচী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মোঃ সাহাদত হোসেন ওরফে পরশ (৩৫) এবং গাঁজাসহ সদর উপজেলার চর খানখানাপুরের মৃত গেদু মন্ডলের ছেলে মোঃ বারেক মন্ডল (৩৮)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে র্যাব সদস্যরা রাজবাড়ী উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাহাদত হোসেন পরশ এবং ১ কেজি ৩০ গ্রাম গাঁজাসহ সদর উপজেলার খানখানাপুর গ্রাম থেকে বারেক মন্ডলকে গ্রেপ্তার করে। সেই সাথে পরশের কাছ থেকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং বারেকের কাছ থেকে ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































