ক্ষেত থেকে শেষ গোঁছা পাট আনা হলো না কৃষি শ্রমিক হাতেমের –
- Update Time : ১০:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ৯১ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ক্ষেত থেকে পাট আনতে গিয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ভাদালে রেল ব্রীজ এলাকায় হাতেম আলী শেখ (৫৫) নামে একজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সে একই ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের মৃত বাহের আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সোমবার দিনভর হাতেম আলী শেখ ও সিদ্দিক সরদার গঙ্গাপ্রসাদপুরের জনৈক নাদের ফকিরের ক্ষেতের পাট কাটা ও তা খালের পানিতে এনে জাগ দেয়ার শ্রমিক হিসেবে তারা কাজ করেন।
সিদ্দিক সরদার জানান, আমরা দুজনে পাট কেটে ক্ষেতের অদূরে থাকা ভাদালে রেল ব্রীজের নিচের পানিতে পাট জাগ দেয়ার কাজ করছিলাম। বিকালে পাটের শেষ বোঝা তিনি আগে ও পরে হাতেম আলী মাথা নিয়ে রওনা হন। তিনি কিছু দুর আসার পর কোন সাড়া না পেয়ে পেছনে ফিরে দেখেন পাটের বোঝা সহ হাতেম আলী ক্ষেতের মধ্যে পরে রয়েছে। তাকে ওই অবস্থাতেই রেল লাইনের পাশে নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয়রা হাতেমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































