ক্যান্সার সোসাইটি রাজবাড়ী-এর আত্নপ্রকাশ, সভাপতি দেবাহুতি, সম্পাদক মন্টু –
- Update Time : ০৯:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ক্যান্সার রোগীদের পাশে থাকার প্রত্যয় নিয়ে “ক্যান্সার সোসাইটি রাজবাড়ী” নামে একটি সামাজিক সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে।
এ সংগঠন সৃষ্টির লক্ষ নিয়ে আজ শুক্রবার দুপুরে জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম সংলগ্ন আবোল-তাবোল শিশু সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তীকে সভাপতি, আহম্মেদ নিজাম মন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেই সাথে সহ-সভাপতি পদে লাইলী নাহার, আবু মুসা বিশ্বাস, পিন্টু মোল্লা, আব্দুল হামিদ, এ্যাডঃ নাজমা সুলতানা, ফেরদৌসী সুলতানা মায়া ও আব্দুল হালিম, সহ-সম্পাদক মুনিরুল হক মুনির ও স্মৃতি ইসলাম, অর্থ সম্পাদক ছায়া চক্রাবর্তী, যোগাযোগ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, পরিসংখ্যান সম্পাদক মাহফুজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল হক, মনিটরিং সম্পাদক সাংবাদিক এজাজ আহম্মেদ, দপ্তরবিহিন সম্পাদক মহিতুজ্জামান বেলাল এবং উপস্থিত সকলকেই সদস্য হিসেবে নির্বাচিত করে ৩১ সদস্কয বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































