কোলারহাট বাজারে আগুনে ছাই ২০দোকান, মান্নান মুসল্লীর আর্থিক সহায়তা প্রদান
- Update Time : ১১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ৭৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের বসন্তপুরর ইউনিয়নের কোলার হাট বাজারের আগুনে পুরে ২০টি দোকান ভষ্মিভূত হয়েছে।বুধবার দুপুরে অনাকাঙ্খিত ভাবে আগুনে পুরে এসব দোকান গুলো পুরে পুরোপুরি ভষ্মিভ’ত হয়।
তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে এবং দোকান গুলো পুরেছে স্থানীয়রা জানেনা বলে জানা যায়।পুরে যাওয়া দোকান গুলোর মধ্যে আব্দুল মান্নান গাজীর বেশ কয়েকটি দোকান পুরে যায়।এর মধ্যে স্থানীয় আরো কয়েকজনের দোকানও রয়েছে।স্থানীয়দের সহযোগীতায় এসময় আগুন নিয়ন্তনে আনা হয়।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গীয়ে আগুন পুরোপুরি নেভান ফায়ার সার্ভিস সদস্যরা।
এদিকে পুরে যাওয়া এই দোকান গুলোর দধ্যে যারা বেশি অসহায় ও দরিদ্র রয়েছেন এদের মধ্যে তিন জন দোকানিকে আর্থিক ভাবে সহযোগীতা করেছেন মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মুসল্লী।এর মধ্যে লেপের দোকানী মোঃ করিম,মনোহারীর দোকানী মোঃ বাবুল ও মিষ্টির দোকানী মোঃ আলমকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা আর্থিক সহযোগীতা করেন তিনি।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,তিনি কোলার হাটে আগুনে পুরে দোকান ঘর ভষ্মিভূত হয়েছে বলে শুনেছেন।তিনি আগামীকাল কোলার হাট বাজাওে দোকান পুওে যাওয়া স্থান পরিদর্শন করতে যাবে বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































