কুষ্টিয়ার ইউপি সদস্য আ:লীগ নেতা মাজেদের বস্তাবন্দি লাশ পাংশা থেকে উদ্ধার –
- Update Time : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিখোঁজের ১০ ঘন্টা পর কুষ্টিয়ার ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল মাজেদ মন্ডল (৫০) এর শ^াসরোধে হত্যা করা বস্তাবন্দি লাশ রাজবাড়ীর পাংশা থেকে পুলিশ উদ্ধার করেছে। আজ রবিবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারবাড়ী গ্রামের রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মাজেদ মন্ডল কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য এবং খোকশা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক। সে একই ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মৃত সোরাফ মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশের সাথে কথা বলে জানাগেছে, নিহত মাজেদ মন্ডল ওই এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তি। মাজেদ জয়ন্তিহাজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য হিসেবে ইতোপূর্বে আরো ৩ বার তিনি নির্বাচিত হয়েছেন। মাজেদের চাচা আব্দুর রাজ্জাক জয়ন্তিহাজরা ইউনিয়নের চেয়ারম্যান। স্থানীয় ভাবে এবং রাজনৈতিক ভাবে মাজেদ এলাকায় অত্যান্ত প্রভাবশালী। তার প্রভাবের কারণে প্রতিপক্ষের লোকজন মাথাচারা দিয়ে উঠতে পারছিলো না। ফলে তারা তাকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টায় লিপ্ত হয়।
নিহতের মেয়ে বেলী খাতুন জানান, তারা এক ভাই ও এক বোন। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তার বাবা নিজ বাড়ীতে অবস্থান করছিল। ওই সময় তার ফোনে কল আসে এবং বাড়ীর অদূরে থাকা ফুলবাড়ী বাজারে থাকা জনৈক ব্যক্তির সাথে কথা বলার জন্য বের হন। এর পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তারা তার কোন সন্ধ্যান করতে পারেননি। গতকাল রবিবার সকালে তাদের (নিজবাড়ী থেকে প্রায় ৩ কিলো মিটার দুরের) ইউনিয়নের সীমান্তবর্তী রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারবাড়ী গ্রামের রাস্তার পাশে একটি বস্তাভর্তি পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ওই বস্তা খুলে দেখেন সেখানে তার বাবার লাশ রয়েছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসানুল্লাহ জানান, পরিকল্পিতভাবে দক্ষ উপায়ে গলায় বিদ্যুতের তার পেটিয়ে স্বাস রোধ করে ইউপি মেম্বার মাজেদ মন্ডলকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা ইতোমধ্যেই হাতে পেয়ে গেছে। তিনি আশা করেন, স্বল্প সময়ের মধ্যেই তারা এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করার পাশাপাশি ঘাতকদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন। ওই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































