কিভাবে চিনবেন লাল ও রসালো তরমুজ ? –
- Update Time : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাজার ভরা তরমুজ অথচ দাম চড়া। এক সময় তরমুজ বিক্রি হতো পিস হিসেবে আর এখন শুরু হয়েছে নতুন তরিকা। বাজারে তরমুজও কিনতে হয় কেজি দরে। তাতে লোকসান বেড়েছে ক্রেতার। রোজার ক’দিন আগেও তরমুজের দাম ৩০ টাকা কেজি থাকলেও এখন ৫০! সম্ভবত বাংলাদেশই বিশ্বের একমাত্র মুসলিম দেশ যেখানে রমজানে পণ্যের দাম বাড়ে। তবুও রোজার সময় মানুষ সাধ্যমতো এই ফল কিনছেন। কিন্তু তাতেই ঝামেলা শেষ নয়, কেনার পর বাড়িতে গিয়ে দেখছেন তরমুজ লাল নয় কিংবা মিষ্টি নয়। একে তো এত দাম তার ওপর মিষ্টি না হলে চলে?
তাই জেনে নিন কিভাবে চিনবেন লাল ও মিষ্টি তরমুজ। মনে রাখবেন তরমুজ তখনও লাল ও মিষ্টি হবে যখন এটি ভালোভাবে পাঁকবে। কিন্তু অন্য ফলের মতো তো তরমুজ পাঁকলে ভিন্ন রঙ হয় না। তাহলে?
- তরমুজ কেনার সময় অনেকে চকচকে আর টাটকা সবুজ রঙ দেখে কেনেন। ওটা করবেন না। বরং যে তরমুজের গায়ের সবুজ রঙটা ফিকে হয়ে হলদেটে হয়েছে সেটা পাকা। গাঢ় হলুদ হলে তো কথাই নেই। তরমুজের একটা অংশ মাটির সংস্পর্শে থাকে সেই অংশ যদি গাঢ় হলুদ হয়, বুঝবেন তরমুজ পাকা।
- ছোট হোক কিংবা বড়, আকার অনুযায়ী তরমুজ ভারি হতে হবে। যত ভারি তত রসালো।
- লম্বাটে তরমুজে রস বেশি হয়। তবে গোলাকার তরমুজ মিষ্টি বেশি হয়।
- তরমুজ খুব বড় কিংবা অতিরিক্ত ছোট সাইজ কিনবেন না। বরং মাঝারি সাইজ ভালো।
- কেনার সময় তরমুজের বোঁটা দেখে কিনবেন। বোঁটা শুকনো হলে বুঝবেন পাকা। বোঁটা তাজা বা সবুজ হলে বুঝবেন পাকার আগেই কেটে ফেলা হয়েছে।
- তরমুজে টোকা দিয়ে দেখুন, শব্দটা শুনুন। ভারি শব্দ হলে বুঝবেন তরমুজটি রসালো।
তরমুজে রয়েছে আশ,পটাশিয়াম, ভিটামিন এ এবং সি। আছে ভিটামিন ‘বি৬’ ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া তরমুজের ৯০ শতাংশের বেশিই পানি। ফলে ইফতারে তরমুজ আপনার পানির অভাবও পূরণ করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































