কালবৈশাখী ঝড়ে পদ্মায় নৌকা ডুবি নিখোঁজ ১-
- Update Time : ০৪:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রোববার বিকালে হওয়া হঠাৎ ঝড়ে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। তারপর থেকেই রশিদ শেখ নামে ১ কৃষক নিখোঁজ রয়েছেন। এছাড়াও ঝড়ের তান্ডবে জেলার বিভিন্ন স্থানে বাড়ি ঘর ও গাছ পালা ভেঙ্গে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে।
নিখোজ রশিদ শেখ (৩০) মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের মোচন শেখের ছেলে।সে বাড়িতে কৃষি কাজসহ বিভিন্ন ধরনের কাজ করেন। এলাকাবাসি জানায় রোববার বিকালে রশিদ শেখ শখের বশে পদ্মা নদীতে তিন জনসহ মাছ ধরতে যান পদ্মা নদীর বড় চড় বেনি নগর এলাকায়। বিকালে ঝর উঠে আসলে নদীর ওপার থেকে আসার সময় মাঝ নদীতে তাদের নৌকা ডুবে যায়। সে সময় আইয়ুব আলী ও মিজান শিকদার নামে দুজন নদীর পাড়ে এসে উঠতে পারলেও রশিদ শেখ আর উঠতে পারেনি। সে এখনও নিখোজ রয়েছে।
এদিকে সোমবার সকাল থেকে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিখোজ রশিদ শেখকে উদ্ধারে তাদের অভিযান এখনও অব্যাহত রেখেছে। রাজবাড়ী সদর থানার পুলিশ সদস্যরাও রশিদ শেখকে উদ্ধার কাজে অংশ নিয়েছে। এদিকে যতক্ষন পর্যন্ত নিখোজ রশিদ শেখকে না পাওয়া যাবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদর থানার এসআই মামুন অর রশিদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































