কালের কণ্ঠের যুগপুর্তিতে দেশ সেরা শিক্ষক শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের যুগপুর্তি রাজবাড়ীতে পালন করা হয়েছে। এ অনুষ্ঠানে সর্বশেষ গত বছরের ২ অক্টোবর ঘোষিত “জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯”-এ দেশের সেরা হওয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বি ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মইন উদ্দিন চৌধুরী, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা, রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইদা খানম, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামানিক, কার্যনির্বাহী সদস্য ও অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
জানাগেছে, মো: শহিদুল ইসলাম ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। মো: শহিদুল ইসলাম বিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ¯œাতকোত্তর পাস করেন। তিনি ২ ডিসেম্বর ১৯৯৮ খ্রি: তারিখে প্রধান শিক্ষক হিসেবে চাকরীতে প্রথম যোগদান করেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮’তে তাঁর স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জেলার সেরা প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। দেশের মধ্যে তিনি প্রথম তার বিদ্যালয়ে ‘সততা ষ্টোর’ নামের বিক্রেতাবিহীন দোকান প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ২০১৬ সালে তিনি বালিয়াকান্দি উপজেলার প্রথম শিক্ষক হিসেবে সরকারী জিও তে ইন্দোনেশিয়া ভ্রমন করেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সাল হতে ৬ বছর যাবত মো: শহিদুল ইসলাম কোন নৈমিত্তিক ছুটি ভোগ করেননি। বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করার পাশাপাশি তিনি নিজে প্রায় ৫লক্ষাধিক টাকা বিদ্যালয়টিতে অনুদান হিসেবে দান করেন। তাঁর বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার, গ্রন্থাগার, নামাজঘর, শহীদমিনার, উপকরণ কর্ণার, মিনা রাজু পাক, পতাকামঞ্চ, ভুগোলক, রিডিং কর্ণার, হাসান আলী স্কয়ার, আমাদের ভুবন, পশুপাখির মুর্যালসহ নানাবিধ স্থাপনা স্থানীয়ভাবে সম্পন্ন করেন। তিনি বিদ্যালয়টিতে যোগদানের পর বিদ্যালয়টিতে ঈর্ষনীয় সাফল্য পায় শিক্ষার্থীরা। সমাপনীতে ভালো ফলাফল লাভের জন্য তিনি বিদ্যালয়ের সময় সূচীর বাইরে বৈকালিক/নৈশকালীন বিদ্যালয় চালু করেছেন। সাপ্তাহিক ছুটির দিনেও তার উপস্থিতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছেন। তিনি নিজ হাতে মানচিত্র, ভূ-গোলক ও শিক্ষা উপকরণ তৈরি করে থাকেন, তিনি স্কাউটিং এ জাতীয় সনদপ্রাপ্ত এবং রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য। তাঁর কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নাগরিক ফোরাম ২০১৮ সালে তাঁকে গুণীজন সংবর্ধনা প্রদান করেন।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি বলেন, মো: শহিদুল ইসলাম দেশ সেরা শিক্ষক হয়েছেন, এটা রাজবাড়ী জেলা বাসীর জন্য গর্বের বিষয়। একই সাথে কালের কণ্ঠের প্রতিও আমি কৃতজ্ঞ শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































