কালুখালী – ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল –
- Update Time : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
- / ৭৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপ ১৮ জুন এ নির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। শেষ দিন মঙ্গলবার উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন মোট ১২ জন প্রার্থী তাদের প্রস্তাবকারী, সমর্থকারীসহ নেতা কর্মীদের নিয়ে কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিঃ) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল আলীম’র নিকট মনোনয়পত্র দাখিল করেছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, মোঃ এনায়েত হোসেন, এ.কে.এম মোজাম্মেল হক, মোঃ খোরশেদ আলী মোল্লা, তনয় চক্রবর্তী (শম্ভু), সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক, মোঃ রাকিবুল ইসলাম ও এ্যাড.আব্দুস সাত্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজী শারমিন আক্তার টুকটুকি, মোছাঃ ডলি পারভীন, রাশিদা ও রেহেনা পারভীন সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করে সকল প্রার্থীই অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করে নিজ নিজ জয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যাক্ত করেন। আগামী ১৮ জুন ৫ম ও শেষ ধাপে অনুষ্ঠিত হবে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ২০১০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালুখালী উপজেলা । এবারের নির্বাচনের মধ্যে দিয়ে ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। সাধারণ মানুষের মুখে মুখে এখন নির্বাচনী গল্প কে হবেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































