কালুখালী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ভাঙ্গার সাথে জড়িতদের আইনের আওতায় আনা ও পূনঃনির্মাণের দাবী –
- Update Time : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা সদরের চাঁদপুর বাসস্ট্যান্ডে থাকা একমাত্র যাত্রী ছাউনিটি ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ওই যাত্রী ছাউনিটি পুনঃরায় নির্মাণের দাবী জানানো হয়েছে। আজ শনিবার বিকালে জেলা প্রশাসক বরাবর কালুখালী উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম লিখিত ভাবে ওই দাবী জানিয়েছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে দেয়া ওই পত্রের অনুলিপিতে বলা হয়েছে, গত ২০ ফেব্রয়ারী রাত ১১টার দিকে জেলার কালুখালী উপজেলা সদরের চাঁদপুর বাসস্ট্যান্ডে থাকা একমাত্র যাত্রী ছাউনিটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। প্রায় ২৪ বছর আগে তৈরীকৃত ওই যাত্রী ছাউনীটি দুস্কৃতিকারীরা ভেঙ্গে ফেলে। ঘটনার পর দিন বিষয়টি জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। এর পরই জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে জেলা পরিষদের পক্ষে তাৎক্ষণিক কোন পদক্ষেপ গ্রহণ অথবা তৎপরতা পরিলক্ষিত হয়নি। যে কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই সাথে বর্ষাকাল খুব আসন্ন তাই যাত্রী ছাউনীটি পুনঃ স্থাপন করা না হলে কালুখালী-চাঁদপুর এলাকা দিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী জনগণ দূর্ভোগের শিকার হবেন। ফলে যাত্রী ছাউনীটি যাত্রীদেও বসার উপযোগীকরণসহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































