কালুখালী থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ১০:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দনপুর গ্রাম থেকে ৩৯০ পিচ ফেনসিডিলসহ মোঃ অন্তর মুন্সী (২২) মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। অন্তর একই গ্রামের মোঃ হাফিজ মুন্সীর ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী থানাধীন গঙ্গানন্দনপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় মাদক ব্যবসায়ী মোঃ অন্তর মুন্সীকে তারা আটক করে।
ওই সময় আটককৃত আসামীর কাছ ৩৯০ বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































