কালুখালী থেকে অস্ত্র গুলিসহ জিরুল এবং দৌলতদিয়া থেকে ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ৬২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীর কালুখালী থেকে তিন মামলার আসামী জিয়ারুল ইসলাম জিরুল নামে এক সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত জিরুল জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিকয়ার চারাখালী গ্রামের দিয়ানত ইসলামের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা জিয়ারুল ইসলাম জিরুলের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। সে সময় জিরুলের রান্না ঘর থেকে রাতে একটি ওয়ান শুটারগান ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কালুখালী থানায় অস্ত্রআইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরো দুইটি ডাকাতি ও একটি মারামারির মামলা রয়েছে।
অপরদিকে, গত শুক্রবার দুপুরে গোয়ালন্দের দৌলতদিয়া ৪নং ফেরীঘাট পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সে সময় গোয়ালন্দের বাহিরচর গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে জামিল শেখ (২৬) এবং জেলার বালিয়াকান্দির শোলাবাড়ীয়া গ্রামের আহম্মদ আলী মন্ডলের ছেলে মোঃ রইচ মন্ডল (২৭) কে গ্রেপ্তার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে সাড়ে ৫৮ হাজার টাকা মূল্যের ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায়ও গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































