কালুখালী থানার ওসি’র উদ্যোগে কর্মহীন ৫২৮ পরিবারের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ –
- Update Time : ০৭:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কালুখালী থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের উদ্যোগে করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন, অসহায় ও দুস্থ ৫২৮ টি পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে বৃহস্পতিবার দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, কালুখালী থানা সকল অফিসার ও ফোর্স, নিজস্ব বেতন-রেশনের টাকা এবং বন্ধু-আত্মীয় স্বজনদের সহায়তায় চাল, ডাল, আলু, তেল, সাবান, মাস্কসহ খাদ্য সামগ্রীর প্যাকেট প্রস্তুত করেন। এর পর তা ভিক্ষুক, বেদে, তৃতীয় লিঙ্গ, কুমার, কামার, শ্রমিক, হকার, চা-বিক্রোতা, নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলোর বাড়ীতে বাড়ীতে গিয়ে থানার অফিসার ও ফোর্সরা বিতরণ করেছেন।
তিনি আরো বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। প্রতিটি পরিবার ঘর বন্দি হয়ে পরেছে। এতে করে জন সাধারন উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) -এর অনুপ্রেরনায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) -এর দিক নির্দেশনায় তিনি ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাড়ানোর সিন্ধান্ত নেন। পরবর্তীতে কালুখালী থানার অন্যান্য অফিসার ও ফোর্স তাহাদের বেতন ও রেশন হতে এই উদ্যোগের পাশে দাড়ান এবং তার নিকট বন্ধু-আত্মীয় স্বজনরা ও এই উদ্যোগে সহায়তা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































