কালুখালী থানার উদ্যোগে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ –
- Update Time : ০৯:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
যুব সমাজকে মাদক, সন্ত্রাস মুক্ত এবং খেলায় মনোনিবেশ করতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলাধীন কালুখালীতে থানা প্রশাসন কর্তৃক যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এর নিজ উদ্যোগে সন্ধ্যায় যুবসমাজের মাঝে ক্রিকেট সেট, ফুটবল সেট, ভলিবল সেট সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় রতনদিয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান খান, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, উরমান মন্ডল, সিনিয়র ফুটবলার মোঃ বিল্লাল হোসেন এছাড়াও এনামুল হক সেতু, চিরঞ্জিত ও ইকবাল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে অফিসার ইনচার্জ সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন, খেলার মাধ্যমে মানসিকভাবে সুস্থ্য থাকা যায়। এবং মদ, গাজা, ইভটিজিং সহ বিভিন্ন অশ্লীল কাজ থেকে বিরত থেকে সকলকে খেলার প্রতি মনোযোগী হতে বলেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে উপস্থিত যুব সমাজকে খেলাকে পড়ালেখার পাশে রপ্ত করে এগিয়ে যেতে বলেন। যাতে করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, জামাল ভুইয়া, মারুফুল হক এর মতো খেলোয়ার হতে পারো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































