কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে জোর প্রচারনা চালাচ্ছেন হক-
- Update Time : ০৯:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
- / ৬৯ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের পক্ষে শনিবার বিকালে উপজেলার মৃগী বাজার এলাকায় মটর সাইকেল প্রতীকের সপক্ষে বিশাল মিছিল করেছেন তার কর্মী সর্মথকেরা। মিছিলটি বাজারের সকল সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির অন্যতম সদস্য,দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক তিনি বক্তব্যে বলেন- আমি এই মাটির সন্তান আমার এবং আমার কর্মী সমর্থকদের কেউ হেয় করার চেষ্ঠা করবেন না আমি কোন উসকানিতে মারামারি করেত যাব না তবে আমার নেতাকর্মীদের কেউ নির্বাচনের মাঠে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করবেন না আমি বিনয়ের সাথে বলি আমার ধর্য্যধারণ আর নিরবতাকে কেউ দূর্বলতা ভাববেন না এটা ভাবলে আপনারা ভ’ল করবেন । আজ উপজেলার সকল প্রান্তে মটর সাইকেলের যোয়ার উঠেছে এই জোয়ার ঢেকাতে একটি মহল নানা ভাবে অপ্রচেষ্ঠায় লিপ্ত রয়েছে আমি সকলকে বলতে চাই জনপ্রিয়তা নিয়ে গনমানুষের ভোটে নির্বাচিত হন বেশী শক্তি বা অন্য কিছু ফলানোর চেষ্ঠা করবেন না। আগামী ১৮ জুন নির্বাচনে তিনি সকলকে মটর সাইকেল মার্কায় ভোট দিয়ে শান্তি পূর্ন নির্বাচনের লক্ষে মৃগী বাসিকে ঐক্যবন্ধ থেকে কাজ করার আহবান জানান। এছাড়াও দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায গনসংযোগ করেছেন নূরে আলম সিদ্দিকী হক। পথ সভায় হক অভিযোগ করে বলেন আমার নির্বাচনী প্রচার মাইকের উপর হামলার চেষ্ঠা করেছে যারা তারা আগামীতে বুঝে শুনে আমার প্রচার মাইকের নিকট যাবেন এ্ নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরোপেক্ষ হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু দৃষ্ঠি কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































