কালুখালীর ৭ ইউপি নির্বাচনে নৌকা ৫ ও স্বতন্ত্র ২টিতে বিজয়ী, চমক ছিলো রতনদিয়ায় ! –
- Update Time : ০৩:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি এবং কালুখালী উপজেলার ৭টি সহ মোট ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন রাতে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়।
ওই ফলাফলে দেখাযায়, নৌকার বিনাপ্রতিদ্বন্তীতায় ১ জনসহ ৫ জন এবং আঃলীগের বিদ্রোহী ২ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
তবে চমক দেখিয়েছেন, রতনদিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মন্ডলের আনারস প্রতিক। তিনি কোন রুপ প্রচার-প্রচারনা ছাড়াই পেয়েছেন বিপুল পরিমান ভোট। সাধারণত কোন প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়ালে এতো বিপুল পরিমান ভোট পেয়ে থাকেন না। য কিনা অনন্য নজির স্থাপন করেছে।
বিজয়ী ও পরাজিতরা হলো-
মাজবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী কাজী শরিফুল ইসলাম ৬ হাজার ৬ শত ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আঃলীগের বিদ্রোহী) আনারস প্রতিকের প্রার্থী মোঃ ইউসুফ হোসেন পেয়েছেন ৫হাজার ২৮৪ ভোট।
সাওরাইল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম আলী ৮ হাজার ৭ শত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আঃ লীগের বিদ্রোহী) প্রার্থী মোঃ গোলাম সরোয়ার ঠান্ডু পেয়েছেন ৭ হাজার ১ শত ১১ ভোট।
রতনদিয়া ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মেহেদী হাচিনা পারভীন নিলুফা ১০ হাজার ৬ শত ৮৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মন্ডল আনারস প্রতিক পেয়েছেন ৬ হাজার ৭ শত ৪৯ ভোট।
মৃগী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এম.এ মতিন ৬ হাজার ৮শত ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরদার হাসিবুল হক তুহিন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৬৫ ভোট পান।
বোয়ালিয়া ইউনিয়নে স্বতন্ত্র মোটর সাইকেল প্রতিকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ৬ হাজার ৭ শত ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোছাঃ হালিমা বেগম পেয়েছেন ৫ হাজার ৫ শত ৭৫ ভোট পান।
মদাপুর ইউনিয়নে স্বতন্ত্র মোটর সাইকেল প্রতিকের প্রার্থী মোঃ মিজানুর রহমান মজনু ৬ হাজার ৯ শত ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা পেয়েছেন ৪ হাজার ৪শত ১৫ ভোট পান এবং আঃ লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবিএম রোকনুজ্জামান ২ শত ৭৫ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়ে পরাজিত হয়েছেন।
যদিও উপজেলার কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়নি। ওই ইউনিয়নের বিনাপ্রদিদ্বন্দীতায় আওয়ামী লীগের প্রার্থী মোঃ আতিউর রহমান নবাব আগেই নির্বাচিত হয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































