কালুখালীর ৭ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ২৫, মোট প্রার্থী ৩৫২ জন, জমজমাট প্রচারনা-
- Update Time : ০৭:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ৪২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের জোর প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ইউনিয়নের ভোটারদের বাড়ি বাড়ি, হাট বাজার সহ ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের মাজবাড়ি, মৃগী ও সাওরাইল ইউনিয়নের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।
মাজবাড়ী ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী কাজী শরিফুল ইসলাম বর্তমান চেয়ারম্যান ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজারের কিছু বেশি, চেয়ারম্যান প্রার্থী রয়েছেন মোট ৪ জন। একই উপজেলার মৃগী ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬ জন। ভোটার সংখ্যা ১৯ হাজারের কিছু বেশি। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সাগর মোল্লা, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, তিনি চশমা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচন অংশ নিয়েছেন। ভোটারদের বাড়ি বাড়ি, বিভিন্ন বাজার সহ সাধারন মানুষের কাছে ভোট চাচ্ছেন।তবে গত বছর তিনি নৌকা প্রতিক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও এবছর তাকে নৌকা প্রতিক না দেওয়ায় তিনি জনগনের চাওয়ার কারনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন। সাবেক চেয়ারম্যান মোঃ বদরউদ্দিন সরদার তিনি নৌকা প্রতিক চেয়েছিলেন, নৌকা প্রতিক না পেয়ে তিনিও মোটর সাইকেল প্রতিক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন,বর্তমানে তিনি মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে রয়েছেন। তিনি আশা করছেন জনগন তার পাশে রয়েছেন তিনি ২৮ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটের ব্যাধানে বিজয়ী হবেন। অত্র ইউনিয়নের নৌকা প্রতিকের যুবক প্রার্থী এম এ মতিন।তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তিনিও মনে করেন সাধারন মানুষ তাকে ভোট দেবে। ইউনিয়নের উন্নয়নে সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। এ ইউনিয়নে স্বতন্ত্র চেয়রম্যান প্রার্থী হিসেবে স্বামী স্ত্রী সহ আরো ১ জন সহ মোট ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। সাওরাইল ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। বর্তমান ও দুই বারের চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতিক নিয়ে শহিদুল ইসলাম আলী প্রতিদন্দিতা করছেন। তিনি মনে করেন এ নির্বাচনে তিনিও বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবেন। ইউনিয়নের যে উন্নয়ন করেছেন এতেই সাধারন মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
এ ইউনিয়নের আরো এক প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়র ঠান্ডু, তিনি সাওরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।তিনিও এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন।তার প্রতিক মোটর সাইকেল। তিনি চান এখনও পর্যন্ত ভোটের মাঠ ভালো রয়েছে। প্রশাসনও বিশেষ ভুমিকা পালন করছেন। আগামী ২৮ নভেম্বর ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী, আরো কঠোর ভূমিকা পালন করবে, যাতে সাধারন ভোটাররা ভোট কেন্দ্রে এসে কোন ধরনের ভয় ভীতি ছাড়া ভোট দিতে পারে। এ ইউনিয়নে আহম্মদ আলী নামে আরো একজন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করছেন।এ ইউনিয়নে মোট ভোটর ২২ হাজারের বেশি। কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের মদাপুর, কালিকাপুর, বোয়ালিয়া ও রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সদস্য ও সংরক্ষিত সদস্যরা ভোটের মাঠে দিন রাত দাপিয়ে বেরাচ্ছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
কালুখালী নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, ৭ াট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১,২৬,৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৪,৯৭০ এবং মহিলা ভোটার ৬২,০২৮ জন।মোট চেয়ারম্যান প্রার্থী ২৫ জন। সাধারন সদস্য ২৫২ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৭৫ জন।এ ইউনিয়ন গুলোতে ৬৪টি ভোট কেন্দ্র ও ৩৬০ টি বুথ রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান।কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সে দিক থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা নজর রাখছেন প্রতিনিয়ত।অবাধে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে এ নিশ্চয়তা রয়েছে বলে জানান কর্মকর্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































