কালুখালীর রতনদিয়া ইউপি’র ৯শ’ পরিবারের হাতে সরকারি খাদ্য-সহায়তা –
- Update Time : ১০:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ৭০ Time View
আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৯ শত পরিবারের মাঝে ১০ মত বারের মত সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ত্রাণ বিতরণের উদ্বোধন করেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ও ট্যাগ অফিসার আঃ রশিদ, রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মল কুমার সাহা, ইউনিয়ন ইউনুস আলীসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, কালুখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং জনসমূখ্যে মাক্স ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































