কালুখালীর রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রেফাজুল মাষ্টারের ইন্তেকাল –
- Update Time : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক রেফাজুল হক গাইন এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় হাফেজ আঃ মালেক এর ইমামতিতে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার পূর্বে মরহুমের কফিনে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয় এবং স্মৃতিচারণ স্বরুপ বক্তব্য রাখেন রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক মোঃ জমসেদ উদ্দীন মিয়া, বর্তমান প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, অব. প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, হাজী মোকবুল হোসেন মাষ্টার, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিহাব উদ্দীন মোল্লা, তার আত্মীয় ইমদাদুল হক দুদু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে তার একমাত্র পুত্র নওশের আলম হিরো কান্না জরিত কণ্ঠে জানায়, তার বাবা অসুস্থ অবস্থায় গত রবিবার ভারতের গাইনিপাড়া গ্রামে বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। জীবদ্যশয় রেফাজ মাষ্টার নিষ্ঠার সাথে দীর্ঘদিন রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গত ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর তিনি অবসর নেয়। মরহুম তার অগচরে বর্তমানে তার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হিসেবে একমাত্র পুত্র হিরো এছাড়াও বিভিন্ন গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা নামাজ শেষে তাকে আশরাফুল উলুম কবরস্থানে দাফণ কার্য সমাপ্ত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































