কালুখালীর মোশারফ হত্যা মামলার রায়, আসামী নান্নু শাহ’র ফাঁসির আদেশ
- Update Time : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে মোশাররফ হোসেন (৫৪) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যার পর টয়লেটের ট্যাংকির মধ্যে লাশ গুম করা মামলায় আসামী মুহাম্মদ নান্নু শাহ’কে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সেই সাথে আসামীকে পেনাল কোড ১৮৬০ এর ২০১/৩০২ এবং ১৮৬০ এর ২০১ ধারায় ৭ বছরের সশ্রম এবং অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ দন্ডাদেশ দেন।
এদিকে বছর না পেরোতেই এই হত্যা মামলায় রায় হওয়ায় দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
দন্ডপ্রাপ্ত নান্নু কালুখালী উপজেলার আমবাড়ীয়ার মৃত আফজাল হোসেন শাহ’র ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, বেশ কয়েক বছর আগে মোশাররফ হোসেনের নিকট থেকে আসামী নান্নু শাহ ৫ লক্ষ ৭০ হাজার টাকা ধার নেয়। ২০২২ সালের ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চা পান করার কথা বলে মোশারফ হোসেন তার নিজ বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। পরবর্তীতে বিভিন্নস্থানে খুজাখুজি করে না পেয়ে পরদিন নিখোজ মোশারফ হোসেনের ছেলে কালুখালী থানায় একটি সাধারন ডায়রী এবং ১২ নভেম্বর মামলা করেন। পরে থানা পুলিশ নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার ও আসামী নান্নু শাহ’কে গ্রেফতার করে জিঞ্জাসাবাদ করে। এক পর্যায়ে আসামী জানায় পাওনা টাকা চাওয়া ও পরিশধে চাপ দেওয়াতে মোশারফ হোসনেকে খুনের পরিকল্পনা করে চা পান করার কথা বলে ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চায়ের দোকানে আসতে বলেন। পরে সেখান থেকে গোপন কথা আছে বলে আমবাড়ীয়ার আমিরুল ইসলাম আনাম এর ঘরের পেছনে টয়লেটের সেফটি ট্যাংকের ওখানে যেতে বলে। নান্নু শাহ’র কথা মত মোশারফ হোসেন ওখানে গেলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী পেছন থেকে গলায় নেটের জাল পেচিয়ে মাটিতে ফেলে শ্বাসরোধ করে মোশারফ হোসেনকে খুন করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে পাশে থাকা সেফটি ট্যাংকির ঢাকনা খুলে মরদেহ ফেলে পুনরায় ঢাকনা বন্ধ করে দেয়। পরে ১২ নভেম্বর দুপুরে ওই টয়লেটের ট্যাংকি থেকে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহার উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. উজির আলী শেখ বলেন, বছর না ঘুরতেই মামলার রায় প্রদান করে দৃষ্টান্ত স্থাপন হলো। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































