কালুখালীর মাহাথির এ্যগ্রো লিমিটেড পরিদর্শন করলেন রাজবাড়ীর এসপিসহ উদ্ধর্তন কর্মকর্তারা –
- Update Time : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা সদরের চাঁদপুর এলাকায় ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খানের মালিকানাধিন মাহাথির এ্যগ্রো লিমিটেড নামক খামারটির পরিদর্শন করেছেন উদ্ধর্তন কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার রাতে পরিদর্শন কলে উপস্থিত ছিলেন, ডিজিএফআই-এর সাবেক মহা-পরিচালক লেঃ জেঃ মোল্লা ফজলে আকবর, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, আলমগীর শেখ তিতুসহ ঢাকা থেকে আহত বিভিন্ন ব্যাংকের পরিচালকও গন্যমান্য ব্যক্তিরা।
মাহাথির এ্যগ্রো লিমিটেডের মালিক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান বলেন, ৭০টি গরু এবং ৩৫টি মহিষ নিয়ে তিনি তার খামারটির যাত্রা শুরু করেছেন। প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে তিনি গুরু ও মহিষ গুলোর পরিচর্যা শুরু করেছেন। আশা করছেন তিনি সফল ও লাভ জনক একটি খামার গড়ে তুলতে পারবেন।
ডিজিএফআই-এর সাবেক মহা-পরিচালক লেঃ জেঃ মোল্লা ফজলে আকবর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান এ খামারটিকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও নেপালের মত আমাদের দেশেও পর্যপ্ত পরিমানের গরু ও মহিষের খামার স্থাপন করা দরকার। এতে করে দেশে মাংসের চাহিদা পূরণ হবার পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































