কালুখালীর বোয়ালিয়ায় জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সভা –
- Update Time : ০৯:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ রবিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান।
তিনি তার বক্তব্যে বলেন, সমাজে যারা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি উঠতি বয়সের ছেলেমেয়েদের হাতে মোবাইল ফোন না দেওয়ার জন্য বিশেষ তাগিদ প্রদান করেন। এছাড়াও তিনি বর্তমানে ফেসবুক সংক্রান্ত বিষয়ে একান্ত কোন বিষয় শেয়ার করার ব্যাপারে সকলকে সজাগ থাকতে বলেন এবং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর কমিটি খুব তাড়াতাড়ি গঠন করার জন্য উপস্থিত সকলকে তাগাদা করেন ও বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। জনগন যখন এগিয়ে আসবে তখনই সমাজ থেকে অকাম, কুকাম কমে যাবে। সর্বপরি তিনি সকলকে তথ্য সম্বলিত তথ্য প্রদান করে পুলিশকে সাহায্য করতে বলেন। বিশেষ অতিথি হিসেবে সিনিয়র এএসপি (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদক দূর করতে পুলিশের পদক্ষেপ সব সময় কঠোর অবস্থানে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন। এসময় অন্যান্যের কালুখালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান এছাড়াও ইউপি সদস্য জামির হোসেন জয়, মোঃ জাফর খান, শিশির কুমার শিকদার, আব্দুল করিম মোল্লা শহর আলী প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সভাপতি আমিনুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































