কালুখালীর তোফাদিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা-
- Update Time : ০৯:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
- / ৫৩ Time View

ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
শনিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তোফাদিয়া যুব সংঘ ও তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন শেষে ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান। এসময় রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, স্থানীয় হাজী আঃ গফুর মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ আরাফাত হোসেন, প্রধান শিক্ষক অসিত কুমার ভদ্র, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, সহ-সভাপতি খোরশেদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। ময়েন উদ্দীন ও আক্তার হোসেন এর সঞ্চালণায় ৬১ টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সভাপতির সমাপণী বক্তব্যে খায়রুল ইসলাম খায়ের ৩ দিনব্যাপী এ প্রতিযোগীতা সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়ায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান এর সার্বিক সাহায্য সহযোগীতায় এত বড় আয়োজন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে তার সহযোগীতায় আরও বড় পরিসরে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়










































































































