কালুখালীতে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলা উদ্বোধন –
- Update Time : ০৯:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে আজ সোমবার ৩দিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ এর উপস্থাপণায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সিদ্দিকুর রহমান, বন বিভাগের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, নির্বাচন অফিসার মোঃ জাহিদ হোসেন, এসআই বিল্লাল হোসেন প্রমূখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী সাইফুল ইসলাম উদ্বোধনকালে তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের কৃষিতে সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আগের থেকে দেশের কৃষি অনেক উন্নত। গাছ আমাদের পরম বন্ধু, গাছ না থাকলে মানুষ থাকতে পারবে না। তিনি উপস্থিত সকলকে বৃক্ষরোপন কে নেশায় পরিনত করতে বলেন। একটি গাছ কাটলে সেখানে আরও দুটি গাছ রোপন করার পরামর্শ প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































