কালুখালীতে ১২ বোতল বিদেশী মদ সহ দুইজন গ্রেফতার
- Update Time : ১১:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ২৯৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কালুখালীর দূর্গাপুর থেকে রাকিবুল হাসান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পড়ে মাদক বিক্রির কাজে সহায়তা করায় আদিত্য সিকদার (২৫) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুর কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাকিবুল ঢাকা নবাবগঞ্জের ডিগনারা রায়পুরের বোরহাস উদ্দিনের ছেলে এবং আদিত্য রাজবাড়ীর বালিয়াকান্দির চামটা গ্রামের সাধন শিকদারের ছেলে।
কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গতকাল সোমবার বিকালে কালুখালীর দূর্গাপুর বাসস্ট্যান্ডে চেকপোষ্টে পুলিশ ডিউটি করাকালীন মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান ১২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। পড়ে তার দেওয়া তথ্য এবং মাদক বিক্রির কাজে সহায়তা করায় আদিত্য সিকদারকে বালিয়াকান্দি থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে কালুখালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































