কালুখালীতে সায়েন্স ক্লাবের উদ্যোগে গণিত উৎসব-
- Update Time : ০৩:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
- / ৫৬ Time View

ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সায়েন্স ক্লাব এর আয়োজনে বৃৃহস্পতিবার ২য় গণিত উৎসব ২০১৯-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশোর মো. আকরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।
তিনি তার বক্তব্যে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে গণিতের ধারনা পৌছে দেওয়ার জন্য সায়েন্স ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত শিক্ষার্থীদের গণিত বিষয়ে সকলকে বেশি বেশি পড়ালেখায় মনোযোগী হওয়ার তাগিদ প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিহাব হোসেনের সঞ্চালণায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কালুখালী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ মোঃ ইমারত হোসেন খান, আলহাজ্ব্ আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাজাহান আলী, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এছাড়াও ক্লাবের সভাপতি আসিবুর রহমান (অংকন), সাধারণ সম্পাদক নাসিরুল হুসাইন, সদস্য মোঃ জাকারিয়া জিকু, ইব্রাহিম হোসেন ও আশরাফুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে মো. আকরাম হোসেন বলেন, তথ্য প্রযুক্তির বিজ্ঞানের এ যুগে সকল শিক্ষার্থীকে বিজ্ঞান ও গণিত সম্পর্কে বিষদ ধারনা থাকতে হবে। এই দুটির মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের জনগনের উন্নয়নের জন্য কাজ করতে পারবে। আলোচনা শেষে অংশগ্রহণকারী উপজেলার সকল বিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি ক্লাসে ৫ জন কে পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠানের সভাপতি মো. আকরাম হোসেন ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার কে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































