কালুখালীতে সনাতন পুরোধা আর্য ব্রাক্ষ্মন সংঘ সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ১০:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শুক্রবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সনাতন পুরোধা আর্য ব্রাক্ষ্মন সংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলার মালিয়াট শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ শ্রী অঙ্গণে বাদল চক্রবর্তীর সভাপতিত্বে এক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা সনাতন পুরোধা আর্য ব্রাক্ষ্মন সংঘের সভাপতি শিব সংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয় কুমার বাগচি এছাড়াও অজিত চক্রবর্তী, দেব প্রসাদ গোস্বামী, নরেশ ভাদুরি, পাচু গোপাল ভট্টাচার্য, প্রভাত কুমার ভাদুরি, গোপাল গোস্বামী ও দেবাকর গোস্বামী প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপস্থিত ভোটারদের ভোটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ৮০ জন ভোটারের মধ্যে ৫১টি ভোট পেয়ে সভাপতি পদে শংকর চক্রবর্তী নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী পাচু গোপাল ভট্টাচার্য ২৯ ভোট প্রাপ্ত হয় এবং সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ বেশি ৬০ ভোট পেয়ে গোপাল গোস্বামী নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রভাত কুমার ভাদুরি ১৯ ভোট প্রাপ্ত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































