কালুখালীতে রতনদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এমপি জিল্লুল হাকিম –
- Update Time : ০৯:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৩ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মঙ্গলবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বার বার নির্বাচিত রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রতনদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
বেলা ১২টায় তিনি ইউনিয়ন পরিষদ ভবনে উপস্থিত হয়ে ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে বিভিন্ন আলাপ আলোচনায় ইউনিয়নের জনবহুল চর এলাকায় বর্তমান নদীগর্ভে বিলিন হয়ে যাওয়া বেশ কয়েকটি গ্রাম সাদারচর, সাদারবাজার, চররামনগর, লস্করদিয়া, নারায়নপুর ও প্রস্তাবিত রাজবাড়ী সেনাক্যাম্প নদীগর্ভে ইতিমধ্যেই বিলিন হয়েে গেছে। বেশ কয়েকটি গ্রাম ঝুকির মুখে ঐ সব গ্রামে বিভিন্ন সাহায্য সহযোগীতা সহ সরেজমিনে পরিদর্শর করার কথা উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনকে লক্ষ্য করে দলের সকল নেতাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে সকলকে এক হয়ে কাজ করার কথা বলেন। এবং তিনি বলেন যতদিন শেখ হাসিনা জীবিত থাকবে ততদিন এ আসনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জীবিত থাকলে তাকেই মনোনয়ন দেবে। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ আরাফাত হোসেন, জাকির হোসেন মোল্লা, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ মনতাজ আহম্মেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ বদর উদ্দীন সরদার, রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এছাড়াও আঃ খালেক মাষ্টার, তনয় চক্রবর্তী শম্ভু, মিয়া মাহমুদুর রহমান শাহীন, রফিকুল ইসলাম লাভলু চৌধুরী, সেলিম উর রেজা, রিপন প্রামানিক, হাফিজুর রহমান লাল্টু, ইউপি সদস্য মাসুদুর রহমান হিটু, আঃ লতিফ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































