কালুখালীতে মৌলিক সাক্ষরতা প্রকল্প এর উদ্বোধন –
- Update Time : ১০:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
- / ৬১ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার সকাল বেলা ১২টায় রাজবাড়ী জেলাধীন কালুখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাধমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এসময় নিরক্ষর শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও অন্যান্য উপকরণ বিতরনের মাধমে প্রকল্পটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক আলোচনায় মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস। এসময় তিনি তার বক্তব্যে বলেন, নিরক্ষরতা দূর করতে হলে এই প্রকল্পের সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তিনি সুপারভাইজার ও শিক্ষকমন্ডলীদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, পল্লী মুক্তির নির্বাহী পরিচালক মোঃ আবুল কাশেম, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার জনাব গোলাম মহিউদ্দিন, প্রকল্প কর্মকর্তা মোঃ ইয়াছিন মোল্লাসহ প্রকল্পের সকল সুপারভাইজার ও মাজবাড়ী ইউনিয়নের সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত প্রকল্পটি এনজিও পল্লী মুক্তি সংস্থা (পিএমএস) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ১৮ হাজার নিরক্ষর নারী-পুরুষকে শিক্ষাদান করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































