কালুখালীতে মাহি ডেইরি উদ্বোধন –
- Update Time : ০৮:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রথম দুগ্ধখামার হিসেবে মাহি ডেইরী উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফজলুল হক সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার সরকার, মাহি ডেইরী দুগ্ধ খামারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান, খামারের ম্যানেজার মো: আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে মাহি ডেইরী দুগ্ধ খামারের পক্ষ থেকে ম্যানেজার মো: আলমগীর হোসেনকে ফুল দিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফজলুল হক সরদারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফজলুল হক সরদার ফিতা কেটে কালুখালী উপজেলার প্রথম দুগ্ধখামার হিসেবে মাহি ডেইরী উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফজলুল হক সরদার খামারটি ঘুরে দেখেন।
জানা গেছে, ২০১৬ সালে কালুখালীর চাঁদপুর এলাকায় ৭ একর জমির উপর গরু মোটাতাজা করনের মধ্য দিয়ে খামারটির যাত্রা শুরু হয়। ২০১৮ সাল থেকে মহিষ ও গাভী পালনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এ বছর দুধ উৎপাদন শুরু হয়েছে। খামারটির বর্তমানে দুগ্ধ উৎপানকারী গো-মহিষের সংখ্যা ১শ ৩২ টি। যা থেকে প্রতিদিন ৭ শ লিটার দুধ উৎপাদন হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































